সময়ের বুকে নেমে আসল আবার খরা

তৃতীয় বিশ্বযুদ্ধ (মে ২০২৬)

এই মেঘ এই রোদ্দুর
  • 0
  • ৪৬
সময় যেন করোনা কালে ফিরে যাচ্ছে;
আরোপ হচ্ছে কত বাঁধা নিষেধ;
বিশ্বে লেগে আছে যুদ্ধ,
বাড়ছে জিনিসের মূল্য, মানুষের মনে পুষছে খেদ।

তেলের বাজারে তেল নেই;
সারি সারি গাড়ী অচল;
থামছে না যুদ্ধ-
বিশ্ব নেতারা নিজেদের সিদ্ধান্তে অবিচল।

ইরানের আকাশে ধোঁয়ার কুন্ডুলি;
ইতিহাসের পাতায় যুদ্ধ তোলা হয় রোজ;
প্রাসাদগুলো অনায়াসে হয় ধ্বংস;
কে মরলো-কে বাঁচলো কে-বা রাখে কার খোঁজ।

মরুর বুকে দাঁড়িয়ে চলছে তেল রাজনীতি;
কখনো বন্ধু-কখনো বাড়ে দুরত্ব;
রাজা বাদশাদের মন,
কখন যে নিজের স্বার্থে চুপ-বিশ্বের নেই গুরুত্ব।

কত প্রাণ হয়ে যায় নাই;
কত মানুষ নিমেষে গৃহহারা
যুদ্ধ নয় শান্তি চাই- শ্লোগান কী তবে মিথ্যে,
ট্রাম্প-নিয়াহু যুদ্ধ যুদ্ধ খেলায় বাজায় সদা বাঁশি:
হিংস্রতা দেখায় সীমাছাড়া।

বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য
বাড়ছে দূনীর্তি নিত্য;
বাড়ছে না বেতন, সীমিত আয়ের যারা- জীবন দুর্বিষহ
খাদ্য যদি না থাকে মজুদ
কী হবে আর থাকলেই টাকা-বিত্ত।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মাহাবুব হাসান যুবদ্ধাবস্থার কিছু খণ্ডচিত্র, আক্ষেপগুলোও ভালো ফুটেছে
ফয়জুল মহী কবির সুন্দর উপস্থাপন, অসাধারণ লিখার অনুভূতি দারুণ লিখেছেন কবিতার প্রিয় ।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

সময় যেন করোনা কালে ফিরে যাচ্ছে; আরোপ হচ্ছে কত বাঁধা নিষেধ;

০১ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ১৭৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "বাবা”
কবিতার বিষয় "বাবা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মে,২০২৬